ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৫:৪৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম এ রায় ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা সবেদ আলী শেখের ছেলে হায়দার শেখ (৪০) এবং একই গ্রামের টুলু সরদারের ছেলে ফেরদৌস সরদার (২২) মাদক সেবনরত অবস্থায় সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে পাটগাতি অটোস্ট্যান্ড এলাকা থেকে আটক হন।

টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাফিজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত