ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে বাড়ির গোসলখানায় ঢুকে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধন্দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তাপস রায় (২৭) ওই গ্রামের মৃত অনিল বাবুর ছেলে। তিনি ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার ভুক্তভোগী নারীর স্বামী অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল চারটার দিকে ওই গৃহবধূ বাড়ির টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী তাপস রায় সেখানে ঢুকে পড়েন। তিনি ওই গৃহবধূর মুখ চেপে ধরে এবং চিৎকার করলে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ধস্তাধস্তি করে ওই নারী নিজেকে রক্ষা করলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
ভুক্তভোগীর স্বামী জানান, তিনি বিকেলে বাড়িতে ফেরার পর তাঁর স্ত্রী ইশারার মাধ্যমে বিষয়টি তাকে জানান। পরে স্থানীয় সাক্ষীদের মাধ্যমে বিস্তারিত জেনে মামলা জমা করেন। তিনি বলেন, ‘আসামী আগে থেকেই আমার স্ত্রীকে উত্যক্ত করত। আমি তাকে নিষেধ করা সত্তে¡ও সে এই ন্যাক্কারজনক কাজ করেছে।’
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, "এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী নারী বাকপ্রতিবন্ধী। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।"
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’