ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৫:৫০

"নতুন দিনের অঙ্গীকার স্কাউট হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, কাব লিডার মোঃ সুরাইয়া বেগম, আঞ্চলিক উপ-কমিশনার বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চল আঞ্জুমান আরা বেবি প্রমুখ। এ সময় সহ স্কাউট এর বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন তরুণদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেম শেখানোই স্কাউটের অন্যতম লক্ষ্য।  

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং