তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
পঞ্চগড়ের তেঁতুলিযায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম ( ৩৩) কে ধরার অভিযানে বাড়ি ঘেরাও করলে পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে যায় ।
পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এই আই বদিউজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য বাড়ি ঘেরাও করে। কিন্তু আসামী একটি ঘরে গেট লাগিয়ে অবস্থান করছে পুলিশ এমন তথ্যের ভিতিতে ওই ঘরের দরাজার সামনে যায়। এসময় আসামী পলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলরত দল ঘটনাস্থলে পৌছে আহতা পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের আন্তঃবিভাগে এক্সট্রা বেড (ফ্লোর মেড) ০২ এ ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে।
তেঁতুলিয়া হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যকে মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতারে ভর্তি রাখা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম বলেন, আসামী রাসেল একজন কূখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরি সহ একটি গরু চুরির মামলা আছে। আজ সকালে আসামীর নামে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে দীর্ঘদিন আটকের চেষ্টা করে আসছিল। কিন্তু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের তল্লাসি অভিযান জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর