ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৭:২৪

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোরাদ হোসেনের সঙ্গে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই ইউএনও মোঃ মোরাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও জনসেবার মান উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক ভূমিকা রাখে।” একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, নদী ভাঙন, যানজট নিরসন, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সড়ক ব্যবস্থার উন্নয়ন ও সরকারি সেবার মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সভায় বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রদ্ধাভাজন আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদকসহ উপজেলা প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ইউএনও সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং উপজেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড

পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ

হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন