গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের এক আদিবাসী নারীর সঙ্গে ধর্ষণের অভিযোগে শ্রী নিতাই চন্দ্র দাস (৩৫) নামে এক ব্যক্তিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বুধবার (৮ এপ্রিল) রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নিতাই চন্দ্র দাস মাটিকাটার হাবাসপুর গ্রামের মৃত কার্তিক দাসের ছেলে। অভিযোগে বলা হয়েছে, ভিকটিম তার স্বামী থেকে ডিভোর্সের পর পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। পার্শ্ববর্তী গ্রামের নিতাই চন্দ্র দাসের সঙ্গে তার পূর্বে একটি সম্পর্ক গড়ে উঠেছিল।
পুলিশ ও এজাহারের তথ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল সকাল ৯:৩০ টায় নিতাই চন্দ্র দাস ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে আসামি পালিয়ে যায়।
গোদাগাড়ী মডেল থানার বিশেষ দল দ্রুত তৎপরতা শুরু করে এবং অভিযুক্তকে ৮ এপ্রিল রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি তদন্ত মমিনুল ইসলাম জানান, এজাহার প্রাপ্তির পরপরই মামলা নথিভুক্ত করা হয় এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নিতাই চন্দ্র দাসকে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত