ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়ার ধুনট উপজেলায় এলজিইডি’র অর্থায়নে নির্মাণাধীন দিঘলকান্দি হাট থেকে গোপালনগর ইউনিয়ন পরিষদ পর্যন্ত পাকা সড়ক নির্মাণকাজ ঘুরে দেখেছেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রায় ১ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে রাস্তার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাবলী নিয়েও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, ধুনট উপজেলা সহকারী প্রকৌশলী মাকছুদুল ইসলাম, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, নিয়ামুল আলম তালুকদার, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, জুয়েল রানা, ছাত্রদল নেতা আলম হাসান এবং ঠিকাদার গোলাম হোসেন।
পরে দুপুর ১টার দিকে গোপালনগর ইউনিয়ন পরিষদে গোপালনগর ইউনিয়নের রাস্তা, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন আসিফ সিরাজ রব্বানী।
সভায় সভাপতিত্ব করেন আসিফ সিরাজ রব্বানী। এ সময় বক্তব্য দেন গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, শামছুল হক, হাসান শহীদ বাদশাহ, মোস্তফা, আবু সামা, ইউপি সদস্য রুহুল আমিন, প্রভাষক লুৎফর রহমান, যুবদল নেতা জাহিদুল ইসলাম মধু ও আব্দুল মোমিন।
বক্তারা গোপালনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আরমান / আরমান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied