ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আকিজ জুট মিলসে ‘নতুন কদম অঙ্গ শিবির’ সমাপ্ত, বদলে গেলো অনেক জীবনের গল্প


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১০-৪-২০২৬ দুপুর ৩:৪

যশোরের নওয়াপাড়ায় অবস্থিত আকিজ জুট মিলস লিমিটেডে ‘নতুন কদম অঙ্গ শিবির-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এ মানবিক উদ্যোগে হাত-পা হারানো অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা সংযোজন করা হয়। সমাপনী দিনে সেবা গ্রহণকারীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে অনন্য মাত্রা দেয়। কৃত্রিম পা ব্যবহার করে সাইকেল চালানো এবং কৃত্রিম হাত দিয়ে খেলাধুলার মাধ্যমে তারা তাদের নতুন জীবনের সক্ষমতা তুলে ধরেন। তাদের এই আত্মবিশ্বাসী উপস্থিতি অতিথিদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন। তিনি সেবা গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং বলেন, “মানবিক এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন, ইংল্যান্ডের ডাডলি গ্রুপ অব হসপিটালের অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডা. ভিকুয়ারা কুরেশি, আকিজ জুট মিলস লিমিটেডের জিএম আবু জাফর প্রামানিক এবং প্রতিষ্ঠানটির ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) সুব্রত শর্মা। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে। এই আয়োজন শুধু কৃত্রিম অঙ্গ সংযোজনেই সীমাবদ্ধ নয়, বরং এটি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে বহু মানুষের মনে—যা সত্যিই এক অনন্য মানবিক দৃষ্টান্ত।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং