ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের পুর্ব-সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার অব্যাহত বিষসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১০-৪-২০২৬ দুপুর ৩:৮

বাগেরহাটের পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার জোংড়া টহল ফাঁড়ির  বনরক্ষীরা  স্থানীয় বড়বস্থা খাল এলাকা থেকে মাছ শিকারের সরঞ্জাম ও বিষের বোতল জব্দ করেছে। বুধবার  সকালে পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। তবে এ সময় মাছ শিকারীদের আটক করতে পারে নাই।  সুন্দরবন বিভাগ সূত্র জানায়, বুধবার সকালে জোংড়া টহল ফাঁড়ির একটি দল বড় বস্তা খালে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় খালের মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে বনরক্ষীরা ধাওয়া করে। ধাওয়া খেয়ে জেলেরা নৌকা ও সরঞ্জাম ফেলে দ্রুত বনের গহিনে পালিয়ে যায়। সেখান  থেকে দুটি  নৌকা, দুটি টোনা জাল, দুটি মজুদ বরফ  এবং মাছ শিকারের জন্য  আনা ৩ বোতল  বিষ জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস  জানান, একদল অসাধু শিকারি নিষিদ্ধ বিষ দিয়ে বনের খালে মাছ শিকারের চেষ্টা করছিল। খবর পেয়ে বন রক্ষীরা টহল জোরদার করলে চোরা শিকারীরা পালিয়ে যায়। পরে জেলেদের ফেলে যাওয়া নৌকা জাল ও বিষ জব্দ করা হয়। সরঞ্জামগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এই চক্রের সদস্যদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।  সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় এবং বিষ দিয়ে মাছ শিকার বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত