গোবিপ্রবি’তে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-তে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান শাখার প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘটেছে।
শুক্রবার (১০এপ্রিল ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৪,৪৫২ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশগ্রহণ করে ৩,৩৯৯ জন, যা উপস্থিতির হার ৭৮.৬০ শতাংশ। অনুপস্থিত ছিল ৯৫৩ জন। এছাড়া পরীক্ষাকালীন সময় এক শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়।
একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীনে আর্কিটেকচার বিভাগের ভর্তিচ্ছুদের লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শুরুর পূর্বে ক্যাম্পাসে আগত অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার ড. মোহাম্মদ নাজমুল আহসান। পরে তারা বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।
পরীক্ষা শেষে উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে গোবিপ্রবিতে ‘সি’ ইউনিটে ২৫০টি, ‘বি’ ইউনিটে ৫০০টি এবং ‘এ’ ইউনিটে ৭৫৫টি আসনসহ মোট আসন সংখ্যা ১,৫০৫টি।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত