ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে দুই উপদেষ্টার সেচ কার্যক্রম পরিদর্শন, বৃক্ষরোপণ


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৬ বিকাল ৬:৪৮
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা।
 
শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ রাতুল এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
 
সকাল ৯টার দিকে তারা বিএমডিএ’র আওতায় পদ্মা নদী থেকে সরমংলা খালে ভূ-উপরিস্থ পানির সেচ কার্যক্রম এবং নেট মিটারিং সিস্টেম ঘুরে দেখেন। পরে সরমংলা এলাকায় পলাশ ও ছাতিম জাতের গাছ রোপণ করেন।
এর আগে তারা ভগবন্তপুর এলাকায় পদ্মা নদীর পাড় পরিদর্শন করেন এবং সরমংলা এলাকায় কৃষি কার্যক্রম ও বিএমডিএ’র কার্যালয় ঘুরে দেখেন। এছাড়া কলিপুর এলাকায় সৌর বিদ্যুৎচালিত সেচ কার্যক্রমও পরিদর্শন করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্ন, সহকারী ভূমি কমিশনার শামসুল ইসলাম, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, বরেন্দ্র উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে উপদেষ্টারা কৃষি উন্নয়ন এবং টেকসই সেচ ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইওনো'র কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা

নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস মেয়র প্রার্থী মনিরুল ইসলাম

ভূঞাপুরে ১৯৯৬ সালের চর গাবসারা মৌজার জরিপ বহালের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরে রিকের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

গোপালগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিয়মবহির্ভূত দায়িত্বের অবসান, মোহনগঞ্জে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান পদে রদবদল

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‎ত্রিশালে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা