ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১০-৪-২০২৬ বিকাল ৬:৪৯

টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান  হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে  গয়হাটা উদয় তারা
বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগত রোগীরা বিনামূল্যে টিকিট সংগ্রহ করে বিশেষজ্ঞ এমবিবিএস ও ডেন্টাল চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন।
ব্যবস্থাপত্র অনুযায়ী ফাউন্ডেশনের পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধও বিতরণ করা হয়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অসহায় মানুষগুলো দোরগোড়ায় এমন সেবা ও ফ্রি ঔষধ পেয়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ কায়ছার রহমান। অনুষ্ঠানটি পরিচালনা ইঞ্জিনিয়ার  রেজাউল ইসলাম রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মোঃ শফিকুল ইসলাম চান মিয়া, অধ্যাপক ডাক্তার কৃষ্ণ গোপাল সেন, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ বাছেদ, সাবেক  প্রধান শিক্ষক আব্দুল  আউয়াল, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান সহ গয়হাটা ইউনিয়নের বিভিন্ন ব্যক্তিবর্গ অভিভাবক উপস্থিত ছিলেন। 
 ফ্রি ক্যাম্প শেষে গয়হাটা উদয় তারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। 

এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুধী সমাজ ও সাধারণ জনগণ। তারা আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা অনেকাংশেই লাঘব হবে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা