জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
যশোরের ঝিকরগাছায় জেলা ডিবি পুলিশের চাঞ্চল্যকর অভিযানে বিপুল পরিমাণ টাকা ও ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার নাভারণ ও কুন্দিপুর এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা এবং ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল নাভারণ পুরাতন বাজার এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর রেলক্রসিং এলাকায় পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশিতে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরের বাসায় অভিযান চালানো হয়। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশির এক পর্যায়ে ঘরের জুতার র্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, উদ্ধারকৃত প্রায় ২০ লাখ টাকা মাদক বিক্রির বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন আসামি। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস