রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু ও বিহু উৎসব উপলক্ষ্যে রাঙ্গামাটি সদর পৌর এলাকার ৭নং ওয়ার্ডে গর্জনতলী এলাকায় ক্রীড়া, শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বলাকা ক্লাবের আয়োজনে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় গর্জনতলী এলাকার ব্রীজ সংলগ্ন মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। এতে ৬টি দল অংশগ্রহণ করে। আর ১১ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এসময় বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে উজ্জল ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড সভাপতি মোঃ জসিম উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বলাকা ক্লাবের সহ-সভাপতি রিপন বড়ুয়া, উজ্জল ত্রিপুরা, সাধারণ সম্পাদক বীর কুমার ত্রিপুরা, সদর উপজেলা দলের কোচ হানিফ, সাহিত্য সম্পাদক ভবদত্ত মুৎসুদ্দী, ক্রীড়া সম্পাদক বিমল ত্রিপুরা, সদস্য হিমেল ত্রিপুরা, সৈকত ত্রিপুরা, মাইকেল ত্রিপুরা, মহিলা সম্পাদিকা ছায়া ত্রিপুরা, সাংস্কৃতিক সম্পাদক শিমুল বড়ুয়া, ইমন মারমামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মোঃ জসিম উদ্দিন বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। সমাজের যুবকরাই দেশ জাতির ভবিষ্যৎ। মাদকমুক্ত সমাজ বির্নিমানে খেলাধুলার কোন বিকল্প নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী খেলায় রিভেন্স দল বনাম সিনচেন দল প্রথমার্ধে উভয় দলের টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ১২ মিনিটের মাথায় কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই গোল দিতে মরিয়া হয়ে উঠে। দুইদল বিরতির পর আবার ১২ মিনিট খেলা শুরু হরে দুই দলের খেলোয়াড়রা কোন গোল করতে পারেনি। পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে রাঙ্গামাটি রিভেন্স দলের দৃঢ়তায় ২-১ গোলে সিনচেন দলকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রাঙ্গামাটি রিভেন্স দল।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন