ধুনটের চৌকিবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল-২০২৬ এর উদ্বোধন
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চাঁনদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৈগাঁতী লায়লা রুহুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ উপলক্ষে আয়োজন করা হয় সংক্ষিপ্ত আলোচনা ও উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সভাপতি ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু)। তিনি বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হওয়ার পাশাপাশি তাদের শৃঙ্খলাবোধ ও দলগত চেতনা গড়ে তোলে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল হক দুলাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সদস্য সচিব ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সবুর এবং ধুনটের সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও বর্তমান অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ—এমরুল কায়েস খান, কে এম হাসান মুনসুর, বহুলুল হক, মাহবুবুর রহমান, আহসান হাবীব শুভ্র, জুবায়ের আল মাহমুদ, হাফিজুর রহমান, আয়ুব আলী, ইব্রাহিম খলিল, আল আমিন, কে এম ইকবাল, কায়েস
নয়ন, হুমায়ুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চা বৃদ্ধি, শৃঙ্খলা ও সৌহার্দ্যবোধ জাগ্রত করার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত