যশোরে প্রতিমন্ত্রী অমিতের ব্যস্ত দিন প্রশাসনিক বৈঠক, প্রকল্প পরিদর্শন ও সহায়তা বিতরণ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একদিনের সরকারি সফরে শনিবার নিজ জেলা যশোরে পৌঁছেছেন। দিনব্যাপী সফরে তিনি প্রশাসনিক বৈঠক, উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহায়তা বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন।
সফরের শুরুতে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় তারেক রহমান-এর সম্ভাব্য যশোর সফরকে সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তাবিত উদ্বোধনস্থল পরিদর্শন করেন। এরপর তিনি শার্শার উলাশী খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রকল্পের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। খাল পুনঃখননের ফলে স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে পাটবীজ বিতরণ করেন প্রতিমন্ত্রী। একই স্থানে ‘ইকো’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষাবৃত্তির চেকও হস্তান্তর করা হয়। এ সময় তিনি বলেন, “সরকার শিক্ষা ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মেধাবী শিক্ষার্থী ও পরিশ্রমী কৃষকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।” সরকারি কর্মসূচির পাশাপাশি বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক যৌথ সভায় অংশ নেন তিনি। সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় স্থানীয় দৈনিক ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে রাতে তার সফর শেষ হওয়ার কথা রয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied