উলিপুরে সিএনজিতে বিপুল পরিমাণ গাঁজা রেখে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ী
কুড়িগ্রামের উলিপুরে সিএনজিতে বিপুল পরিমাণ গাঁজা রেখে পালিয়ে গেলো মাদক ব্যবসায়ী। ঘটনাটি, উপজেলার উলিপুর - চিলমারী সড়কের মোহাম্মদের দোকান এলাকার।
জানা গেছে, ১০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একটি সিএনজি করে কয়েকজন মাদক ব্যবসায়ী উলিপুর থেকে চিলমারীর দিকে যাচ্ছিল। তারা সামনে পুলিশের চেক পোস্ট দেখতে পেয়ে সিএনজি দ্রুত ঘুরিয়ে পালানোর সময় দূর্ঘটনায় পড়ে। এ সময় সিএনজিতে থাকা মাদক ব্যবসায়ী ও ড্রাইভার দ্রুত ঘটনাস্হল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করে চারটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রাখা প্লাস্টিক টেপ ও রশি দিয়ে মোড়ানো সাতটি পোটলায় মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তবকপুর ইউনিয়নের মোহাম্মদের মোড় থেকে প্রায় ১০০ গজ দক্ষিণে উলিপুর-চিলমারী সড়কে চেকপোস্ট ডিউটি পালন করছিলেন।
এসময় একটি পুরাতন সবুজ রঙের সিএনজি (রেজি. নং: বগুড়া-থ-১১-৪৫৭০) জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্যও ৫ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, মাদকসহ বিভিন্ন অপরাধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
এদিকে ১০ এপ্রিল রাতে মাটিয়াল আদর্শ বাজার থেকে রওশন আলম৷ দেলদার (৪৭) কে ৫ টি গাঁজাসহ গাছ আটক করার খবর পাওয়া গেছে।
এমএসএম / এমএসএম
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
Link Copied