উপজেলা পর্যায়ের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কারের টাকা কার পকেটে?
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ শীর্ষক প্রতিযোগিতা। গত আগস্ট মাসের শুরুতে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনায় দেশের সকল স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করে এবং নির্ধারিত দেয়ালে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় সন্দ্বীপেও যথাযথভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার উপজেলা/থানা পর্যায়ে পুরস্কারের ঘোষণা দেয়—
প্রথম পুরস্কার ৭,০০০ টাকা,
দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা,
তৃতীয় পুরস্কার ৩,০০০ টাকা।
কিন্তু দুঃখজনক হলেও সত্য—বিজয়ীরা আজও সেই প্রতিশ্রুত পুরস্কারের টাকা পায়নি।
প্রশ্ন জাগে—এই টাকা কোথায় গেল? কার পকেটে ঢুকলো এই প্রাপ্য অর্থ? কেন কোমলমতি শিক্ষার্থীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলো?
আমার নিজের সন্তান, যে স্কুল পর্যায়ে প্রথম এবং উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে, সে বারবার আমাকে প্রশ্ন করে—
“বাবা, আমাদের পুরস্কারের টাকা কোথায়? আমরা কেন পেলাম না?”
একজন অভিভাবক হিসেবে সেই প্রশ্নের জবাব দিতে না পারার বেদনা আমাকে কুরে কুরে খায়। আজ তাই বাধ্য হয়েই উপজেলা প্রশাসনের কাছে জবাব চাইতে হয়—
এই পুরস্কারের টাকা কোথায়? আপনারা এর কী ব্যবস্থা করেছেন?
শিক্ষার্থীদের প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি নৈতিক বাধ্যবাধকতা। দ্রুত এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও যথাযথ পদক্ষেপ কামনা করছি।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ