বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে গজারিয়ায় সংবাদ সম্মেলন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈম (৭২)-এর ওপর পরিকল্পিত ও অন্যায়ভাবে হত্যাচেষ্টার অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় গজারিয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান নাঈমের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। একটি মহল পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
তারা আরও জানান, গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সিরাজুল ইসলাম পিন্টু, সদস্য সচিব আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মিন্টু, মোঃ মাহবুল আলম খান, আব্দুস সাত্তার ঢালী ও আব্দুল গাফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied