ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সভাপতি ইউসুফ, সম্পাদক শেখ ফরিদ

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ১:৩৬

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এ্যাড. মোঃ ইউসুফ আলী (বিএনপি), সাধারণ সম্পাদক পদে মো: শেখ ফরিদ (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জানা যায়, নির্বাচনে সভাপতিসহ ৭টি পদে (বিএনপি) ও ৫টি পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হন। এর মধ্যে সভাপতি পদে এ্যাড. মো: ইউসুফ আলী ১১৫ ভোট পান। সাধারণ সম্পাদক পদে এ্যাড. মো: শেখ ফরিদ ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে এ্যাড. জীতেন চন্দ্র পাল (স্বতন্ত্র) ১২০ ভোট ও এ্যাড. মোঃ রুহুল আমিন (স্বতন্ত্র) ১১৫ ভোট পান। সহকারী সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোঃ সোহরাব হোসেন প্রধান (স্বতন্ত্র) ১০৫ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে এ্যাড. মোঃ আব্দুল মান্নান (বিএনপি) ১০৪ ভোট, কোষাধ্যক্ষ পদে এ্যাড. মোঃ কামাল হোসেন (বিএনপি) ১০৯ ভোট, কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মোঃ শাহরিয়ার ইবনে মোস্তফা (স্বতন্ত্র) ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সদস্য পদে বিএনপি প্যানেল থেকে এ্যাড. মোঃ রফিজউদ্দিন (১৫২), এ্যাড. নাজমা ইসলাম (১৮৮), এ্যাড. মোঃ আহসান হাবিব (১৭৬) এবং এ্যাড. মোঃ আনোয়ারুল হক (১৪৫) ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ ও অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন তালুকদার দায়িত্ব পালন করেন। ওই দিন নির্ধারিত সময় ভোটগ্রহণ শেষে রাত ১১ টা ২০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। মোট ২৬৩ ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার