ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের সালন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত-১ : আহত-২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ১:৩৭

ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাসের সাথে মিনি পিক-আপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়। শুক্রবার ‎সদর উপজেলার সালন্দর আলীরমোড়স্থ হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসি বাস (রেজিঃ নং ঢাকা-মেট্রো-ব-১১-২২০৩) বাসটি সালন্দর ইউনিয়নের আলীরমোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা হতে পঞ্চগড়গামী মিনি পিকআপ গাড়ী (রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ন ১৫-১৮৫৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। স্থানীয় মানুষজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মো: নাঈম ইসলাম (৩০) কে মৃত ঘোষনা করেন। নাঈম ইসলাম বগুড়া জেলার গাবতলী থানার দূর্গাহাটা গ্রামের মো: মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় পিকআপের ড্রাইভার মো: সফিকুল ইসলাম (৪৫) ও হেলপার মো: বাবু মিয়া (৩০) কে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মো: বাবু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সদর থানায় কথা বলে জানা যায়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার