ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১১-৪-২০২৬ দুপুর ৩:৫৯
ঢাকার উত্তরায় সন্দ্বীপবাসীর অংশগ্রহণে সন্দ্বীপ বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সন্দ্বীপ বিমানবন্দর বাস্তবায়ন পরিষদ”-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সন্দ্বীপের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বিমানবন্দর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) উত্তরা সেক্টর-০৯-এর সোনারগাঁও জনপদ এলাকায় মাসকট প্লাজার বিপরীত পাশে অবস্থিত ব্রকলি রেস্টুরেন্টের ২য় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন প্রকৌশলী তামজিদুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাজউক কলেজের সহকারী অধ্যাপক আনয়ারুল কবির।
সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ সমাজ উত্তরা’র সেক্রেটারি হেলাল উদ্দিন দোলন, ব্যবসায়ী ও সমাজকর্মী রুহুল আমিন, ‘সোনালী সন্দ্বীপ’ পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন আশরাফ, সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জবিউল আলম পারভেজ দিলদার, আনোয়ারুল আলম মঞ্জু, রিয়াদ মাহমুদ, শাহীন, মনির, দোলন, হুমায়ুন কবির, নজরুল ইসলাম, তারিফুল ইসলাম, শামসুদ্দীন শামসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সন্দ্বীপ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় দ্বীপ হলেও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। একটি আধুনিক বিমানবন্দর প্রতিষ্ঠা করা গেলে সন্দ্বীপের সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি উপকূলীয় দুর্যোগপ্রবণ এ অঞ্চলে জরুরি সহায়তা ও ত্রাণ কার্যক্রম দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সভা পরিচালনার সময় মোহাম্মদ রেজাউল করিম বলেন, সন্দ্বীপের উন্নয়ন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা। তিনি ঢাকাস্থ সন্দ্বীপবাসীসহ সংশ্লিষ্ট সকল সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সরকারের কাছে বিমানবন্দর প্রতিষ্ঠার দাবিটি জোরালোভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সন্দ্বীপের চারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোস্তফা কামাল পাশাকে ঢাকায় সংবর্ধনা প্রদান করা হবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সন্দ্বীপের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এবং বিমানবন্দর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হবে।
এ লক্ষ্যে একটি সংবর্ধনা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী তামজিদুর রহমানকে, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রুহুল আমিন এবং সার্বিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ রেজাউল করিমকে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঢাকাস্থ সন্দ্বীপের সকল সামাজিক ও আঞ্চলিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে এবং জাতীয় পর্যায়ে বিষয়টি তুলে ধরতে জাতীয় প্রেসক্লাবসহ সংশ্লিষ্ট মহলে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
শেষে উপস্থিত সবাই সন্দ্বীপের উন্নয়ন ও বিমানবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’