যশোরে ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার নওয়াপাড়া সংলগ্ন মশরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় করুণা কান্তি মন্ডলকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত করুণা কান্তি মন্ডল মনিরামপুর উপজেলার আলিপুর উত্তরপাড়ার বাসিন্দা এবং মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি পাচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। নিহতের ছেলে গৌড় কান্তি মন্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পান। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাফিস সাঈদ জানান, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথার পেছনে আঘাত এবং কাটা ছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তবে তার আগেই তিনি মারা যান।
এ বিষয়ে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied