ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা, রবিউল ইসলাম নয়ন


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১১-৪-২০২৬ বিকাল ৬:১৫

ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব ,রবিউল ইসলাম নয়ন বলেছেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো খেলাধুলা। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন, আর সেই লক্ষ্য বাস্তবায়নে খেলাধুলার প্রসার অপরিহার্য।

 শনিবার(১১ এপ্রিল )শতখালী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ,হাজারো দর্শকের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো জানান, ভবিষ্যতে খেলোয়াড়দের জন্য ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো—হা-ডু-ডু, কাবাডি খেলা পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়াও তিনি দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মাগুরা-২ আসনের মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় যশোরের খালিয়া কেশবপুর রাজাপুর ক্লাব এবং একতা ক্লাব সিংড়া। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে ছয় উইকেটের জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খালিয়া কেশবপুর রাজাপুর ক্লাব। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলকে দুইটি ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শালিখা উপজেলা যুবদল নেতা হাসিবুর ইসলাম (আসিফ)।

১৬টি দল নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর