ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সময়সীমা অমান্য করে পটিয়ায় রাতভর বৈশাখী মেলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-৪-২০২৬ বিকাল ৬:১৬

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে বৈশাখী মেলা। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭ টা পর্যন্ত মেলা পরিচালনার অনুমতি থাকলেও এসব নির্দেশ অমান্য করে রাত পর্যন্ত চালানো হচ্ছে মেলার কার্যক্রম। 

গত শুক্রবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে বলে মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে। তবে কর্তৃপক্ষ মানছে না মেলার সময়সীমা।

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মেলার অনুমতির সময়সীমা নিয়েও দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন  তথ্য। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া জানান, মেলার অনুমতি দেওয়া হয়েছে মাত্র চার দিনের জন্য। এরপর প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় মেলার কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশে চলমান পরিস্থিতিতে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করলেও দীর্ঘ সময়ব্যাপী আলোকসজ্জানির্ভর এই আয়োজন নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহলের অনেকে। তাদের মতে, বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিভিন্ন খাতে সাশ্রয়মূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে-এমন সময়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারনির্ভর আয়োজন কতটা সময়োপযোগী, তা ভেবে দেখা প্রয়োজন।

পটিয়ার একটি বিদ্যালয়ের শিক্ষক রবিউল হোসেন বলেন, দেশে বিদ্যুৎ সংকটের কারণে সরকার যেখানে শিক্ষা কার্যক্রমেও বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, সেখানে দীর্ঘ সময় ধরে আলোকসজ্জাসমৃদ্ধ মেলার আয়োজন অদূরদর্শী সিদ্ধান্ত হতে পারে। এতে বিদ্যুতের ওপর চাপ আরও বাড়তে পারে বলে তিনি মনে করেন।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, বিদ্যুৎ সংকটের কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মেলার নামে রাত অবধি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার সংকটকে আরও তীব্র করতে পারে।

তবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে স্থানীয় মানুষের বিনোদন ও সাংস্কৃতিক চাহিদার কথা বিবেচনা করেই মেলার আয়োজন করা হয়েছে।

পটিয়া বৈশাখী মেলার দোকান কমিটির আহ্বায়ক অহিদুল আলম চৌধুরী পিবলু বলেন, “সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অনুমতি নেই। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখবো।”

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান জানান, মেলার অনুমতি রয়েছে শুধুমাত্র সন্ধ্যা ৭টা পর্যন্ত। এর পর মেলা চালানোর অনুমতি নেই।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত