ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে বনদস্যুদের আস্তানা থেকে ৩টি বন্দুক ও গুলি উদ্ধার


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ১১-৪-২০২৬ বিকাল ৬:১৮
সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের আস্তানা থেকে ৩ টি বন্দুক ও ৪ পিচ গুলি উদ্ধার করেছে।
শুক্রবার বিকাল ৫ টার দিকে বনের গহিনে সংরক্ষিত এলাকা কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকায় বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে বনবিভাগের সদস্যরা দস্যুদের লক্ষ্য করে কযেক রাউন্ড গুলি বর্ষন করে। এসময় বনদস্যুরা বনের ভিতর পালিয়ে গেলে তাদের আস্তানা থেকে বন্দুক ও গুলি উদ্ধার হয়।
বন বিভাগ সূত্রে জানাযায়, বিকেল ৫টার দিকে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় টহল দিচ্ছিল।
এ সময় বনদস্যুদের উপস্থিতি বুঝতে পেরে টহল দল ৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে বনদস্যুরা দ্রুত গহীন জঙ্গলে পালিয়ে যায়, তখন বনবিভাগের সদস্যরা তাদের আস্তানায় অভিযান চালিয়ে ৩ টি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
 উদ্ধার করা বন্দুক ও গুলি বর্তমানে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি শ্যামনগর উপজেলা প্রশাসন এবং শ্যামনগর থানাকে অবহিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট