ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১১-৪-২০২৬ বিকাল ৬:১৮
যশোরের মনিরামপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেলে মনিরামপুর থানার ঢাকুরিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের এসআই (নিঃ) শিবু মন্ডলের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানায়, বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। আটকরা হলেন, বাপ্পি শেখ (২৫) ও রাব্বি হোসেন (২৫)। তারা উভয়েই যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বাসিন্দা।
তল্লাশিকালে বাপ্পি শেখের প্যান্টের পকেট থেকে ৪০ পিস এবং রাব্বি হোসেনের পকেট থেকে আরও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ