গোপালগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উন্নয়ন ও জ্বালানি নিয়ে কথা বললেন এমপি
গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. কে এম বাবর-কে সংবর্ধনা দিয়েছেন সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ২১টি ইউনিয়নের চেয়ারম্যান অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শবনম বাবলী এবং সদর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান। অনুষ্ঠানে চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন দাবির কথা তুলে ধরেন, যা মনোযোগ সহকারে শোনেন সংসদ সদস্য।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. কে এম বাবর বলেন, চেয়ারম্যানদের উত্থাপিত উন্নয়ন দাবিগুলো বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার সুযোগ পাওয়ায় তিনি নিজেকে জনগণ ও দলের কাছে ঋণী বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কৃষি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যেন কোনো কৃষক জ্বালানির অভাবে ক্ষতিগ্রস্ত না হন—সেজন্য স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ