ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোল্লাহাটে তালগাছ থেকে পড়ে একজন নিহত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১১-৪-২০২৬ বিকাল ৬:২০

বাগেরহাটের মোল্লাহাট  উপজেলার পল্লীতে তালগাছ থেকে  পড়ে মহিবুল্লাহ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার গাংনী উত্তরপাড়া এলাকায় নিজ বাগান বাড়িতে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল্লাহ গাংনী উত্তরপাড়া গ্রামের মাওলানা বজলুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন এবং পাশাপাশি নিজ বাড়ির তালগাছ থেকে তালের রস সংগ্রহের কাজ করতেন। এলাকাবাসি জানায়, ঘটনার দিন দুপুরে মহিবুল্লাহ ছুরি নিয়ে তালগাছে ওঠেন রস সংগ্রহের উদ্দেশ্যে। এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এ সময় তার হাতে থাকা ছুরিটি বাম উরুতে ঢুকে গিয়ে গুরুতর জখম হয়। এ অবস্থায় স্থাানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মোল্লাহাটের গাংনী পুলিশ ফাড়ির ইনচার্জ মেহেদী হাসান জানান, এ বিষয়ে  কারো কোন অভিযোগ না থাকায়  পারিবারিকভাব তার দাফন হয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত