ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, টাকার বিনিময়ে ২ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১১-৪-২০২৬ বিকাল ৬:২২
পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় জুয়া বিরোধী অভিযানে ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ২ জন জুয়ারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১০ এপ্রিল (শুক্রবার) রাতে তেঁতুলিয়া থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী  অভিযান পরিচালনা করে। উপ পরিদর্শক আঃ মালেকের নেতৃত্বে অভিযানে তেতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে সোনালি ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮ হাজার ২শ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ৮ জনকে আটক করে। পরে রাতেই তাদের হাতকড়া পরিয়ে তেতুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
 
অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে মোশারুল ও লিটন নামে ২ জনের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে থানা থেকে রাতের আধারে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ৬ জনকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
এ বিষয়ে তেঁতুলিয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, গতকাল অভিযানে ৬ জুয়ারি কে আটক করা হয়েছে। এসময় ৮ জন জুয়ারু আটকের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি থানায় গিয়ে সাক্ষাতে কথা বলতে বলেন।
 
 অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, ৮ জন জুয়ারু আটক করে ৬ জনকে আদালতে প্রেরন করার বিষয় আমি জানি না। তবে বিষয়টা আমি দেখবো।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং