মানিকগঞ্জে মাদক বিরোধী অভিযানে বাধা দেওয়ায় ইউপি সদস্যসহ গ্রেফতার ২
মানিকগঞ্জের হরিরামপুরে মাদক বিরোধী অভিযানের সময় পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় এবং শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধন) আইনে হরিরামপুর থানায় মামলা করেন এসআই অভিজিৎ চৌধুরী।
গ্রেফতারকৃতরা হলেন, হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গালা ইউনিয়নের কালোই গ্রামের আব্দুল বাতেনের বাড়িতে মাদক থাকার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন। অভিযান শুরুর পরপরই আব্দুল বাতেনের ভাই ইউপি সদস্য মো. আলী হোসেন এসআই অভিজিৎকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করেন। কিছুক্ষণ পর তিনি কয়েকটি মোটরসাইকেলে সাত-আটজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে এসে এসআই অভিজিৎ চৌধুরীকে হুমকি দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল বাতেন পালিয়ে যায়। এসময় ইউপি সদস্য আলী হোসেনসহ দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ভাই আব্দুল বাতেনের বিরুদ্ধেও ১০-১২টি মাদক মামলা রয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, হরিরামপুরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এমএসএম / এমএসএম
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩