ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

তেল সংকটে আশুলিয়ার সড়কে কমেছে বেপরোয়া বাইক রাইডারের সংখ্যা


সফি সুমন, আশুলিয়া photo সফি সুমন, আশুলিয়া
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ১১:১৪

জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পার্শ্ববর্তী শিল্পাঞ্চল আশুলিয়ার সড়কেও। সাম্প্রতিক সময়ে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
আগে যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আশুলিয়ার বাইপাইল ইপিজেড, জামগড়া, জিরাবো, কলমা, দোসাইদ, চারাবাগ, কাঠগড়া, খাগান, আকরান, ও নয়ারহাট সড়কে দ্রুতগতির মোটরসাইকেলের দৌরাত্ম্য ছিল চোখে পড়ার মতো, বর্তমানে সেই দৃশ্য অনেকটাই পরিবর্তিত হয়েছে। বিশেষ করে তরুণ বাইকারদের আড্ডা ও রেসিং প্রবণতা কমে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “আগে প্রতিদিনই ভয় লাগত। হঠাৎ করে দ্রুতগতির বাইক চলে যেত। এখন অনেকটাই শান্ত। মনে হচ্ছে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে।”
ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন। তাদের মতে, তেলের মূল্যবৃদ্ধি ও বর্তমান তেল সংকটের কারণে অপ্রয়োজনীয় বাইক চালানো কমে গেছে। ফলে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও কিছুটা হ্রাস পেয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন ট্রাফিক কর্মকর্তা জানান, “আগে অনেকেই শখের বসে বা অযথা ঘোরাঘুরি করতেন। এখন তেল সংকট ও তেল পাম্প থেকে চাহিদা মোতাবেক তেল সরবরাহ না পাওয়ার বিষয়টি মাথায় রেখে মানুষ প্রয়োজন ছাড়া বাইক ব্যবহার কমাচ্ছেন।”
তবে কিছু বাইকারের মতে, এটি সাময়িক পরিবর্তন। তেলের পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মতো অবস্থায় ফিরে যেতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সুযোগে প্রশাসন যদি কঠোর নজরদারি ও সচেতনতা কার্যক্রম বাড়ায়, তাহলে স্থায়ীভাবে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।
সর্বোপরি, তেল সংকটের নেতিবাচক প্রভাবের মাঝেও আশুলিয়ার সড়কে বেপরোয়া বাইক চালানো কমে আসা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার