ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে চাচীর সঙ্গে ভাতিজার প্রেম,টাকা নিতে এসে পুলিশের হাতে আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ১১:২০

 নেত্রকোণার মদনে আপন চাচীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে দেখা করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক ভাতিজা। গত শনিবার বিকেলে মদন পৌর শহরের হাজী বিরিয়ানী হাউজে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার আপন ভাসুরের ছেলে তারেক মিয়া (১৮)-এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারেক মিয়া উপজেলার খাগুরিয়া পশ্চিমপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে। একপর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে,সম্পর্ক চলাকালীন সময়ে ভাতিজা গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ধারণ করে রাখে। পরে চাচী ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে,ভাতিজা ছবিগুলো প্রকাশ করার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এভাবে কয়েক দফায় চাচীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পাশাপাশি নগদ প্রায় ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা দাবি করলে চাচী তাকে মদন পৌর শহরের হাজী বিরিয়ানী হাউজে আসতে বলেন। নির্ধারিত সময় অনুযায়ী টাকা নিতে সেখানে গেলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে।
হাজী বিরিয়ানী হাউজের ম্যানেজার মাসুদ মিয়া জানান,বিকেলে এক মহিলা রেস্টুরেন্টে এসে বসেন। কিছুক্ষণ পর এক যুবক আসে। পরে কয়েকজন লোক এসে যুবকটিকে কিল-ঘুষি দিতে দিতে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
অভিযোগকারী চাচী বলেন,আমার মোবাইল থেকে ছবি নিয়ে তারেক আমাকে ব্ল্যাকমেইল করে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। এবারও টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে।”
অভিযুক্ত তারেক মিয়া বলেন,চাচীর সঙ্গে আমার দুই বছরের প্রেমের সম্পর্ক আছে। তবে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ মিথ্যা।”
পরে তদন্ত কর্মকর্তা এসআই গোলাম রসুল জানান, চাচীর অভিযোগের ভিত্তিতে হাজী বিরিয়ানী হাউজ থেকে ভাতিজাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ