ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

উলিপুরে অবৈধ ট্রাকটর অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত বেড়ে ২


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ১১:২৯

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ট্রাকটর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ব্যক্তির সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ২জন হয়েছে। নিহত ১ম ব্যক্তি অটোরিকশা চালক নুর আমিন (৪২)। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলি বেগম মারা গেছেন।
 আহত অন্যরা হলেন রুহুল আমিন, তকি আহম্মেদ ও নারু বর্মণ। আহতদের মধ্যে শিউলি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে রাতে তিনি মারা যান।
  উল্লেখ্য, ১১ এপ্রিল বেলা ১২ টার দিকে কুড়িগ্রাম থেকে উলিপুর গামী যাত্রীবাহি অটো রিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর উলিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর দিকে ডাক্টরস্ ক্লিনিকের সামনে উলিপুর- কুড়িগ্রাম পাকা রাস্তার উপর পৌঁছিলে মধ্যে মুখোমূখী সংঘর্ষে দূর্ঘটনা ঘটে। আহতদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক নুর আমিন(৪২) কে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির বাড়ী উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা তেলিপাড়া গ্রামে। আহতদের মধ্যে ২ জন উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। 
 এদিকে উলিপুর উপজেলা সর্বত্র শতাধিক অবৈধ ট্রাকটরে চলাচলে জনজীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এ দৃশ্য প্রত্যক্ষ করা গেছে তবকপুরের বামনের হাটে আলোকিত শিশু কন্ঠ পরিষদের সামনে, যমুনা চৌমুহনী থেকে গোড়াই রোডে এ দৃশ্য চোখে পড়ে। বিশেষ করে শিশুদের স্কুলের সামনে দিয়ে দ্রুত গতিতে চলাচলে যে কোন মূহুর্তে আরো মারাত্মক দূর্ঘটনা ঘটার আশংকা করেছেন স্হানীয় জনগণ। তারা এসব অবৈধ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধের জন্য প্রশাসন প্রতি দাবি জানিয়েছেন।

Aminur / Aminur

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান