আজ বিসিবি নির্বাচন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ভাগ্য এবং ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে আজ। ‘পরিচালনা পর্ষদ’ নির্বাচনে এদিন ২৩টি পরিচালক পদের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩০ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনার জন্য চলতি মাসের শুরুর দিকে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছিল বিসিবি। প্রধান কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন এম ফরহাদ হুসাইন। আজ নির্বাচন সম্পন্ন হওয়ার পর কালই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনের জন্য এবার ১৭১ জনের কাউন্সিল চূড়ান্ত করা হয়েছে। ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লিগ ক্লাব) থেকে ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচন করবেন। ক্যাটাগরি-১ থেকে মোট আটজন পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিন্দ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে গতকাল রাতে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সদ্য সাবেক বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। এর আগে আশফাকুল টিটুর আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন খালিদ হাসান। কিন্তু দুজনের কেউই নাম প্রত্যাহারের জন্য যে সময় দেওয়া হয়েছিল ওই সময়ের মধ্যে করেনি। তাই নিয়ম মেনেই নির্বাচন হবে ঢাকা বিভাগে। ব্যালট পেপারও তৈরি করা হয়েছে। তবে নাইমুর রহমান দুর্জয় আর নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর বিজয় সুনিশ্চিত।
উল্লেখ্য, বিসিবি পরিচালকের ২৩টি পদের বিপরীতে লড়বেন ৩০ জন প্রার্থী। মোট ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বিসিবির নতুন কমিটি। এর ভেতর দুজন পরিচালক বিসিবিতে সরাসরি আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকিরা আসবেন কাউন্সিলরদের ভোটে। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও বিসিবি পরিচালক হওয়ার পথে রয়েছেন আকরাম খান।
প্রীতি / প্রীতি
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব