স্ত্রীকে দিয়ে কিস্তি তুলিয়ে স্বামী চম্পট, থানায় অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলায় স্ত্রীকে দিয়ে ঋণের কিস্তি তোলার পর স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩ এপ্রিল অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগও রয়েছে। ভুক্তভোগী মাহমুদা বেগম শাহারুল (৪৫) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের বাসিন্দা। তার সঙ্গে একই এলাকার ছবর মোড়লের ছেলে মো. সাইফুল (৩৩)-এর প্রায় এক বছর আগে বিয়ে হয়।
অভিযোগে জানা যায়, বিয়ের কিছুদিন পর থেকেই সাইফুল বিভিন্ন অজুহাতে স্ত্রীর কাছ থেকে টাকা নিতে শুরু করেন। একপর্যায়ে তিনি মাহমুদাকে দিয়ে সুদে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা, সমিতি থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ এবং স্বর্ণালংকার বন্ধক রেখে আরও ২০ হাজার টাকা নিতে বাধ্য করেন। মোট প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়। পরবর্তীতে এসব ঋণের কিস্তি ও সুদের টাকা পরিশোধ না করে নানা টালবাহানা করতে থাকেন সাইফুল। ভুক্তভোগীর দাবি, গত ২৮ মার্চ রাতে টাকা পরিশোধের কথা বললে সাইফুল ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইফুল পালিয়ে যান। এরপর থেকে সাইফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোনো টাকা পরিশোধ করবেন না বলে জানিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
মাহমুদা বেগম জানান, পরিকল্পিতভাবে বিয়ে করে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, সাইফুল এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং একইভাবে প্রতারণা করেছেন। বর্তমানে ঋণের চাপে তিনি চরম বিপদে রয়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Aminur / Aminur
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস