ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মোস্তাফিজদের নিয়ে রোহিত-ইশানদের ছেলেখেলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ১০:৯

হারলেই বাদ— এমন প্লে অফ টাইপের একটা ম্যাচে খেই হারাল মোস্তাফিজের দল। নাথান-বুমরার পর ব্যাটিংয়ে রাজস্থানের বোলারদের নিয়ে রীতিমত ছেলে-খেলায় মাতল ইশান-রোহিতরা। দারুণ জয় তুলে আশাও জাগিয়ে রাখল সেরা চারে ওঠার।

কাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস বোলিংয়ে দারুণ শুরু করে রোহিতের দল। একের পর এক আঘাতে স্যামসন-দুবেরা ভুগেছে রান খরায়। আউট হয়েছেন বাজে শট খেলে। মুম্বাইয়ের হয়ে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট নিয়েছেন নাথান কাউল্টার নিলে। হয়েছেন ম্যাচ সেরাও। একই রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন বুমরা। মুম্বাইয়ের হয়ে সবথেকে বেশি ডট দেওয়ার রেকর্ডও গড়েছেন ভারতের অন্যতম এই পেসার। তিন উইকেট নিয়েছেন জেমস নিশাম।

আসা -যাওয়ার মাঝেই ব্যস্ত ছিলেন রাজস্থানের ব্যাটসম্যানরা।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ২৪ রান করেছেন এভিন লুইস। এছাড়া কেউই বিশের কোঠায় যেতে পারেননি। শেষের দিকে মোস্তাফিজের অপরাজিত ৭ বলে ৮ রানে অলআউট হওয়া থেকে বাঁচে রাজস্থান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯১ রানের রাজস্থানকে আটকে রাখে বুমরা-নিশামরা।

জবাবে ৮.২ ওভারেই জয়ের উল্লাসে মাতে মুম্বাই। ২৫ বলে ৫ চার ৩ ছয়ে দুর্দান্ত ফিফটি করে অপরাজিত থাকেন ইশান কিশান। ১৩ বলে ২২ রান করেন রোহিত শর্মা। বল হাতে খরুচে থাকলেও একটি উইকেট শিকার করেন মোস্তাফিজ।

বড় ব্যবধানে জয় পেলেও রোহিতের মুম্বাই এখনও সেরা চারে ঢুকতে পারেনি। টেবিলে কোলকাতার সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে আছে মুম্বাই। তবে সম্ভাবনা আছে মোস্তাফিজদেরও। সেক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের ওপর। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব