ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হিলির মেহের আলীকে উদ্ধারপূর্বক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ১:২১
দিনাজপুরের হিলিতে নিখোঁজ হওয়ার বারো দিনের মাথায় দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার  মেহের আলী(৭৩),পিতা-মৃত জানবক্স,মাতা -মৃত ফাতেমা, নামক এক ব্যাক্তিকে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর -ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম নিয়ামতউল্লাহর দিকনির্দেশনায়  হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেনের  প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশে এস আই সুজা মিয়া ও সঙ্গীয় ফোর্স  বগুড়া জেলার সেফহোম মাদক নিরাময় কেন্দ্র থেকে ১১ এপ্রিল শনিবার দিবাগত রাতে উদ্ধার করে হাকিমপুর থানায় নিয়ে আসে।
 হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,  উদ্ধার হওয়া মেহের আলীর স্বজনেরা উদ্ধারের জন্য থানায় মামলা করে, হাকিমপুর থানার মামলা নম্বর -১৬। 
এরই ধারাবাহিকতায় মেহের আলীকে উদ্ধারপূর্বক জবানবন্দি প্রদানের উদ্দেশ্যে ১২ এপ্রিল রবিবার দুপুরে দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ। 
উল্লেখ্য, নিখোঁজ হওয়া মেহের আলীকে উদ্ধারের জন্য গত ১০ এপ্রিল শুক্রবার হিলি মহিলা কলেজ এলাকায় সড়ক অবরোধ করে মেহের আলীর ১ম স্ত্রী সহ ১ম স্ত্রীর পক্ষের মেয়ে ও স্বজনরা। 
এরপর হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন ২৪ ঘন্টার মধ্যে মেহের আলীকে উদ্ধারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্বজনরা।
২৪ ঘন্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করে নিজের কথা রাখায় এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত