ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

স্বাধীনতার ৫৫টি বছর অতিবাহিত হবার পরের ঘিওরে তিনটি ইউপির নিজস্ব ভবন নেই


 ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি photo ঘিওর (মানিকগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ২:১

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হবার পরেও তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি)  নিজস্ব ভবন নেই। ভবন ও কমপ্লেক্স না থাকায় ডিজিটালাইজড সেবা থেকে বঞ্চিত হওয়াসহ প্রতিনিয়ত ভোগান্তি শিকার পোহাচ্ছে হচ্ছে এলাকার  হাজার হাজার জনগনকে।
জানা গেছে, ঘিওর সদর, বড়টিয়া ও নালি এই তিনটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় পরিষদের সব ধরনের সভা, সমাবেশ,উঠান বৈঠকসহ দাপ্তরিক সকল প্রকার কার্যক্রম করতে মারত্মক অসুবিধা হচ্ছে। অন্যদিকে গুদামঘড় না থাকায় টিআর, জিআর, ভিজিএফ, ভিজিডিসহ সরকারি বিভিন্ন রিলিফ সামগ্রি রাখা ও বিতরণ করতে জনপ্রতিনিধিদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। জন্ম সনদ, জন্মমৃত্যু নিবন্ধন ও সনদ,ওয়ারিশন সনদ,ট্রেড, লাইসেন্স,ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধাব ও প্রতিবন্ধীভাতা মাতৃত্বকালীন এবং অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান, কৃষকদের প্রণোদনা , হোল্ডিং ট্যাক্স নির্ধারণ এবং হোল্ডিং প্লেট, গ্রাম্য আদালতের অভিযোগ মিমাংশা, তথ্য প্রদান, তথ্য প্রযুক্তিগতসেবা প্রদান,ডিজিটাল সেন্টার থেকে প্রদত্ত পাসপোর্ট আবেদন, ইন্ডিয়া ভিসা আবেদন, পর্চার আবেদন, নন জুডিশিয়াল স্ট্যাম বিক্রয়, ইমেইল, ডকুমেন্ট স্ক্যান, কম্পিউটার  প্রশিক্ষন,জমির খারিচ, ই-নাম জারি, ভিসা প্রসেসিং, ট্রেড লাইসেন্স, ই-টিন,রেজিট্রেশনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে হিমশিম  খেতে হচ্ছে। 
জানা গেছে, ২০০১ সালে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে বড়টিয়া ইউপি ভবনটি পরিত্যক্ত ঘোষনা করেন। অফিসের সকল প্রকার কার্যক্রম বন্ধ করে যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। বিকল্প ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন যাবৎ চলছে অফিসিয়াল সহ সকল প্রকার কার্যক্রম।  বারান্ডায় সচিব ১টি রুম এবং উদ্যোক্তার জন্য ১টি কম্পিউটার রুম আছে। অফিস চলাকালিন সময়ে এলাকার লোকজন ঘন্টার পর ঘন্টা গাদাগাদি করে দাড়িয়ে থেকে কাজকর্ম করে। দুঃখের বিষয় ইউপি ও সংরক্ষিত মহিলা সদস্যদের বসার কোন স্থান নেই। অধিকাংশ সময়ে তারা বাহিরে দাড়িয়ে থাকেন। অফিস চলাকালিন সময়ে শত শত লোকজন সেবা নিতে এসে বিড়ম্বনার শিকার হচ্ছে। একতলা ভবনটির ছাদের অধিকাংশ স্থানে পলেস্তার উঠে রড বেড়িয়ে গেছে। ভিমগুলোতে ফাটল ধরেছে। দরজা জানালাগুলো ভেঙ্গে গেছে। বৃষ্টির সময় ইউপি ভবনের ছাদ চুয়ে পানি পরে। বড়টিয়া বাজারের সড়ক থেকে ভবনটি ৪/৫ ফুট দেবে গেছে। ফলে বৃষ্টির সময় ভবনটির মধ্যে পানি ঢুকে স্যাঁতস্যাঁতে অবস্থায় হয়ে যায়। ঝড়বৃষ্টির সময় জীবনের ঝুঁকি নিয়ে জনপ্রতিনিধিদের কাজকর্ম করতে হয়। ভূমিকম্পে ২/৩টি স্থানে ফাঁটল দেখা দিয়েছে। দ্রুত নতুন ভবন নির্মান না করলে সকল প্রকার কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ভবনটির ভিতরে নোংরা, দুগন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রসাবখানা, টয়লেটটি ব্যবহারের অযোগ্য বলে সদস্যরা জানিয়েছেন। 
নালি ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই দীর্ঘদিন ধরে । ১৯৭৩ সাল থেকে অস্থায়ী চারচালা টিনের ঘড়ে চলছে সকল প্রকার কার্যক্রম। অফিস চলাকালিন সময়ে কাজকর্ম করতে অনেক অসুবিধা হচ্ছে। এলাকার লোকজন ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে তাদেও প্রয়োজনীয় কাজকর্ম করেন। কমপ্লেক্স নির্মানের বরাদ্দ আসলেও ভ’মি জটিলতায় ভবন ও কমপ্লেক্স নির্মান করা সম্ভব হয়নি বলে জানা গেছে।  
ঘিওর সদর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল বলেন, ভ’মি জটিলতায় ঘিওর ইউনিয়ন পরিষদের ডিজিটাল কমপ্লেক্স নির্মান করা সম্ভব হচ্ছেনা। ভবন না থাকায় আমাদের অফিসিয়াল কাজকর্ম করতে ভিষন অসুবিধা হচ্ছে। ১৯৭২ সালে ঘিওর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সালে প্রথম শচীন্দ্র নাথ (মনোনীত) রায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়  দীঘদিন অতিবাহিত হবার পরেও  হয়নি ডিজিটাল ইউপি ভবন।  তবে জরুরি ভিত্তিত্বে আমাদের ভবন নির্মান করা প্রয়োজন।
ঘিওর উপজেলা  নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, আমি ইউপি ভবনগুলো পরিদর্শন করেছি। ঘিওর, নালী ও বড়টিয়া ইউনিয়ন পরিষদে ডিজিটাল কমপ্লেক্স ও ভবন নেই। তবে জমি  জটিলতায় স্থায়ীভাবে ভ’মি অফিসের ভবন নির্মান করা যাচ্ছে না।  লিখিতভাবে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আশা করি একটি সমাধান হবে। এলাকার শুশিল সমাজ ও অভিজ্ঞ লোকজন ভবন তিনটি নির্মানের জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

শ্যামনগর বুড়িগোলিনীতে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্বাধীনতার ৫৫টি বছর অতিবাহিত হবার পরের ঘিওরে তিনটি ইউপির নিজস্ব ভবন নেই

ফুলবিজু’র দিয়ে চাকমা সম্প্রদায়ের প্রাণে উৎসব শুরু

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন

বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে সুইপ স্মার্টের মতবিনিময়

হিলির মেহের আলীকে উদ্ধারপূর্বক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ

মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ!

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় জিম্মি করে লোমহর্ষক নির্যাতন,দোষীদের বিচারের দাবীতে বোয়ালমারীতে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে অবৈধ ইটভাটায় পরিবেশ বিপর্যয়, রহস্যে ঘেরা প্রশাসনের ভূমিকা

স্বল্প বেতনে বিলাসী জীবন, সাভার সাব রেজিস্ট্রার জাকিরের সম্পদের পাহাড়