কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মাহমুদপুর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিথি দাস বলেন, তার মামা প্রকাশ রায় ও প্রনয় রয়ের সাথে একই গ্রামের নির্মল বাইন ও তার ভাইদের সাথে একটি পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৩ মার্চ তার মামারা পুকুর সেচ দিতে গেলে প্রতিপক্ষরা গালমন্দ করে বাড়িতে এসে হামলা চালায়। এসময় তার দুই মামাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ দিলে এরপর থেকে জীবননাশের হুমকি দিয়ে আসছে অভিযুক্তরা। এতে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে। অভিযোগ দিলেও পুলিশ এখন পযর্ন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। প্রশাসন আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে তারা দাবি জানান।
এ সংবাদ সম্মেলনে জয় প্রকাশ রায়, প্রণয় রায়, প্রকাশ দাস, ইউপি সদস্য অশিষ কুমার মিস্ত্রীসহ গণমাধ্যকর্মীরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা