ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

১০ হাজারের বেশি ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৩:৩৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে কাশিয়ানী থানাধীন পশ্চিম রাতইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিজুর রহমানের নেতৃত্বে এবং কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল এলাকায় অবস্থান নেয়। পরে গভীর রাতে শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)-এর বাড়ি ঘেরাও করে চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানের সময় আসামি নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশের তল্লাশিতে তার বসতঘর থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শেখ শহিদুল ইসলাম আকাশ পশ্চিম রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, তার কাছ থেকে মোট ১০ হাজার ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট (কমলা ৯,৬২৫ পিস ও সবুজ ৫৮২ পিস), ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি এবং বিশেষ ক্ষমতা আইনে ১টিসহ মোট ৫টি মামলা রয়েছে।

এদিকে, গত ১০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কাশিয়ানী থানা এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মাদক মামলাসহ মোট ১২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মাদক মামলায় ৫২ জন এবং অন্যান্য মামলায় ৭২ জন রয়েছে।

এছাড়া পৃথক অভিযানে দস্যুতা, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত একাধিক মামলার আসামিদের গ্রেফতার এবং মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও

পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুকসুদপুরে দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ