হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মালিহা নামে ১৭ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মালিহা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রামের মুকুট আলীর মেয়ে। শিশুটির মরদেহ গ্রামের বাড়ি পৌছালে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর ও হামের উপসর্গ দেখা দিলে শিশুটিকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শ্যামলী হাসপাতলে আজ ভোরে তার মৃত্যু হয়। আজ দুপুরে পারিবারিক কবরে তার দাফন সম্পূর্ণ হয়েছে।
শিশুটির এই অকাল মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মাঝে বইছে শোকের মাতম। একই সাথে এলাকায় হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন,নিহত মালিহার পরিবারের কাছ থেকে জেনেছি শিশুটি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং উল্লাপাড়ায় এই প্রথম হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন