বেকারমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান গোপালগঞ্জের তরুণরা: জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
বাংলাদেশ বেকার মুক্ত পরিষদের উদ্যোগে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় বেকারত্ব। এই অভিশাপ থেকে রাষ্ট্রকে মুক্ত করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরাসরি দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেছেন গোপালগঞ্জ জেলার বাংলাদেশ বেকার মুক্ত পরিষদের নেতৃবৃন্দ।
আজ ১২ ই এপ্রিল ২০২৬ জেলা প্রশাসক জনাব আরিফ- উজ-জামানের নিকট 'বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ' গোপালগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের মূল লক্ষ্য- প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতের মাধ্যমে বেকারমুক্ত রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরা এবং এ বিষয়ে সরকারের কার্যকর অংশীদার হওয়া।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি আমিয় সরকার ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম ধিরাজ। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে সংহতি জানাতে আসেন মুকসুদপুরের জাকির মোল্লা, টুঙ্গিপাড়ার স্বপন, কোটালীপাড়ার বিধান মজুমদার এবং নারী নেত্রী সোমা খানম।
স্মারকলিপি প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সক্রিয় সদস্য হাবিব-এর সঞ্চালনায় বক্তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তারা বলেন, "আমরা শুধু চাকরির দাবি নিয়ে আসিনি, আমরা এসেছি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হতে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আধুনিক ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে আমরা বেকারত্বের অভিশাপ মুছে দিতে চাই। ওনার সাথে আলোচনার সুযোগ পেলে আমরা বেকারমুক্ত দেশ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনা ও সহযোগিতা প্রদান করতে পারব।"
নেতৃবৃন্দ আরও জানান, গোপালগঞ্জ জেলা শাখা তৃণমূল পর্যায় থেকে শিক্ষিত ও দক্ষ তরুণদের সংগঠিত করছে যাতে রাষ্ট্র গঠনে তারা সরাসরি ভূমিকা রাখতে পারে। জেলা প্রশাসক স্মারকলিপিটি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তা পৌঁছানোর আশ্বাস প্রদান করেন।
দেশের ক্রান্তিলগ্নে তরুণদের এমন ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে। বেকারমুক্ত রাষ্ট্র গঠনের এই দাবি এখন কেবল স্মারকলিপিতে সীমাবদ্ধ নয়, বরং তা বাংলাদেশ বেকার মুক্ত পরিষদের গোপালগঞ্জ জেলার হাজারো তরুণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করছি। শহিদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে! আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ!
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার
সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত
শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার
ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা
পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা
বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কচুয়ায় বসতঘরের সিদ কেটে চুরি, বাধা দেওয়ায় বৃদ্ধা খুন
আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা
অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত