কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান,, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও বর্তমানে জ্বালানি তেলের সমস্যা সংকট ও সমাধান, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংসহ চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল আরো জোরদার করার আহ্বান জানান বক্তারা। জ্বালানি তেল যথাযথভাবে সকলকে প্রদান করতে ফুয়েল কার্ড প্রত্যেক উপজেলায় নিশ্চিত করে তেল সরবরাহের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ