ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ চাবিক্রেতা রফিকুল ইসলামের,সুষ্ঠু তদন্তের দাবি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১২-৪-২০২৬ দুপুর ৪:৫৪

নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ চত্বরে দীর্ঘদিন যাবৎ চায়ের দোকান করে আসছেন রফিকুল ইসলাম। তার দোকানটি বাস ও ট্রাক স্ট্যান্ডের পাশে হওয়ায় সবসময় জমজমাট থাকে চা বিক্রি। এই চায়ের দোকানের আয় দিয়েই চলে তার পাঁচ সদস্যের পরিবার।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান,গত ৮ জানুয়ারি রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। মোজাটেক চত্বর থেকে নাম্বারবিহীন একটি গ্রাম সিএনজি আটক করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট রিয়াজুর রহমান (বিপি-৮৯১৭২০৩০১৯)। সে সময় তথাকথিত সোর্স রবিউল হোসেনের মাধ্যমে সিএনজি ড্রাইভার রাজাসহ গাড়িটি ডাম্পিংয়ের জন্য পাঠানো হয়।

তারা নতুন ব্রীজ চত্বরে আমার চায়ের দোকানের সামনে আসে,যার সিসিটিভি ফুটেজও রয়েছে। এ সময় তারা দুজন গাড়ি নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে চায়ের দোকানে প্রবেশ করে। দোকানে ঝামেলা হওয়ায় আমি তাদের চলে যেতে বলি। এর মধ্যে সিএনজি ড্রাইভার কৌশলে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ট্রাফিক পুলিশ সার্জেন্ট রিয়াজুর রহমান,ট্রাফিক কনস্টেবল শাহ আলম (বিপি-৮০৯৯০০৮৫৯৯) ও সোর্স রবিউল হোসেন 
সহ আরও কয়েকজন ঘটনাস্থলে এসে আমাকে ধরে নিয়ে যায়,তারা নতুন ব্রীজ ট্রাফিক পুলিশের পেছনে নিয়ে মারধর ও গালাগালি করে এবং পরে বাকলিয়া থানায় পুলিশের কাছে সোপর্দ করে।

থানায় নেওয়ার পরদিন আমাকে প্রধান আসামি করে আদালতে প্রেরণ করা হয়।ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশ সার্জেন্ট রিয়াজুর রহমানের যোগসাজশে আমাকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে প্রধান আসামি করা হয়েছে,যা কোনোভাবেই কাম্য নয়। গ্রেফতারের পর আমি ১৩ দিন কারাভোগ শেষে জামিনে মুক্তি পায়।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্টের এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নিচ্ছে না এলাকাবাসী। ভুক্তভোগী চা বিক্রেতা রফিকুল ইসলামের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক।

এ বিষয়ে মানবাধিকার বিশ্লেষক ও বিজ্ঞ আইনজীবী জিয়াউর হাবীব আহসান বলেন, ঘটনাস্থলে থাকা সিএনজি গাড়ির ড্রাইভার ও ট্রাফিক পুলিশের সোর্সকে প্রধান আসামি না করে একজন চা বিক্রেতাকে প্রধান আসামি করা কোনোভাবেই কাম্য নয়। এখানে আইনের ব্যত্যয় ঘটেছে এবং পুলিশ এ ঘটনার দায় এড়াতে পারে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, তদন্তকারী কর্মকর্তার গাফিলতির বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কুুড়িগ্রা‌মে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত-৫

পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অভাবে ৮ বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যাণ কেন্দ্র,

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের অগ্রণী ভূমিকা

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭

মান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩

এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর