দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ শিক্ষার কোন উন্নতি হয়নি। এতো বছর কোন ভিশন ছিলনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। আজকে আমাদের দেশে এইচএসসি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারির প্রচলন চালু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর নির্বাচনী অঙ্গীকার আধুনিক ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে, শিক্ষার মান উন্নয়নে রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর অডিটরিয়ামে আয়োজিত "শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে" তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ মানুষ ভাল করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে ? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকরা এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল হবে। উপরে বসে একটা সিদ্ধান্ত নিবে সেটা আর হবে না। আপনারা শিক্ষকরা দায়িত্ব নেন। একসাথে কাজ করবো। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়বো।
সেমিনারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়সহ অনেকে। পরে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত