ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ১১ দলীয় জোট


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১২-৪-২০২৬ বিকাল ৫:৫০

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ঐতিহাসিক নোমানী ময়দান থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির এম বি বাকের। তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটারের মতামতকে সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত। তা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমেই এ দাবি আদায় করা হবে।

বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণদাবি উপেক্ষা করলে আন্দোলন আরও জোরদার করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর