ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে মব সৃষ্টি করে প্রশাসনিক কর্মকর্তার উপর হামলার অভিযোগ জামায়াত চেয়ারম্যানের বিরুদ্ধে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১২-৪-২০২৬ বিকাল ৬:৪৯

পঞ্চগড়ে মব সৃষ্টি করে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার উপর হামলার অভিযোগ জামায়াতের এক চেয়ারম্যানের বিরুদ্ধে।রবিবার (১২ এপ্রিল) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা আলিউল ইসলাম বলেন,পরিষদের আয় ব্যয় নির্বাহের জন্য সভা হয়। সেখানে  হাড়িভাষা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম ভিজিএফ কার্ডের চালের খালি বস্তা বিক্রির টাকা এবং ঈদুল ফিতরে ইউনিয়নে ৪৫ টি গরু জবাইয়ের ফি বাবদ ২০০ টাকা হারে আদায়ের টাকা তিনি খরচের হিসাব দিবেনা।এক পর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ব্যাটা বলে আমাকে মারার জন্য তেড়ে আসে। বাকবিতন্ডা চলতে থাকলে গ্রাম পুলিশ আবু হানিফ আমার শার্টের কলার ধরে ধাক্কা দেন এবং পিছন থেকে গ্রাম পুলিশ অলন্ত রায় ঘুষি মারে। ইউপি সদস্য ইব্রাহিম আমাকে অফিস কক্ষে নিয়ে যায়। পরে চেয়ারম্যানকে আমি মারপিট করেছি এভাবে গুজব রটিয়ে দিয়ে তার দলীয় জামায়াত শিবিরের লোকজনকে মুঠো ফোনে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে আমার উপরে হামলা চালায়।
আমি যেন কোথাও যোগাযোগ করতে না পারি, আমার এন্ড্রোয়েড মোবাইলটিও নিয়ে নেয়। পরবর্তীতে পুলিশ উপস্থিত হয়ে আমাকে অফিস কক্ষ থেকে বের করে আসার সময়ে শিবিরের ক্যাডারা আমি সহ পুলিশের উপর লক্ষ করে ডিম নিক্ষেপ করে।
মানববন্ধনে বক্তব্য দেন,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিলুর,হারুন অর রশিদ প্রমুখ।তারা অতি দ্রুত সুষ্ঠু তদন্ত করে চেয়ারম্যান ও হামলার সাথে জরিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। এ সময় জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য,গত বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তাকে মারপিট ও অবরুদ্ধ করার ঘটনাটি ঘটে।

Aminur / Aminur

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি