সোমবার বগুড়ায় আসছেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
গুরুত্বপূর্ণ কয়েকটি উন্নয়ন কর্মসূচি ও সম্ভাব্য বড় ঘোষণাকে সামনে রেখে সোমবার ১৩ এপ্রিল (সোমবার) থেকে বগুড়ায় আসছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী। দুই দিনের রাষ্ট্রীয় সফরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম যৌথভাবে জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে একদিনের সফরে বগুড়া সফর করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কার্যালয় স্থাপনের সম্ভাবনাকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রীদ্বয় সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন এবং বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনা করবেন। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের হাজার হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সফরের অংশ হিসেবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে শিবগঞ্জ উপজেলায় স্থানীয় জনগণের সঙ্গে নববর্ষ উদযাপনেও অংশ নেবেন মন্ত্রীদ্বয়। এ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অন্যদিকে, একই দিন সোমবার বগুড়ায় এসে শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি স্টেডিয়ামের বর্তমান অবস্থা ঘুরে দেখবেন এবং মাঠের সংস্কার ও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পুনরুজ্জীবিত করার বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন।
একই সপ্তাহে দেশের শীর্ষ পর্যায়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর আগমন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনায় বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শহরের বিভিন্ন স্থানে তোরণ, ব্যানার ও আলোকসজ্জায় সাজানো হয়েছে সড়কগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বহুমাত্রিক কঠোর ব্যবস্থা।
Aminur / Aminur
নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন