কারামুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার
ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায়
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টা ২০ মিনিটে তিনি রিকশায় চড়ে মূল ফটকে আসেন। পরে সাদা রংয়ের একটি হাইচ গাড়ীতে করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর
সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তিনি বলেন,
জামিনের কাগজ পত্র কারাগারে এসে পৌছালে
তা যাচাই বাছাই শেষে আর কোন মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
আবুল সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চর তিল্লী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
এর আগে গেল ৫ এপ্রিল ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের অন্তবর্তীকালীন এ জামিন দেন।
উল্লেখ্য গত বছর ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার মন্তব্যের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।
পরে ওইদিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে এ মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়।
এমএসএম / এমএসএম
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং